Top News

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন ২৯ দেশের নাগরিক

 


এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমরাহ প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং সৌদির সাংস্কৃতিক ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। যা সৌদির ভিশন-২০৩০ এর অংশ।

হজ উমরাহ মন্ত্রণালয় আরো জানিয়েছে, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। চাইলে এসব দেশের নাগরিকরা সৌদিতে পৌঁছেই ওমরাহ করতে পারবেন।

এছাড়া এসব দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরো সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। তারা ঘোরাঘুরির জন্য নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এটি ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সাথে ট্রানজিট ভিসার মাধ্যমেও ওমরাহ পালন করা যাবে। তবে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে। পুরো বিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ রেখেছে সৌদি।

 

Post a Comment

নবীনতর পূর্বতন